৭ মে ২০২৬

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
বাংলাপ্রেস ডেস্ক: এ বছর পদার্থবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য তিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। তারা হলেন ইতালিয়ান পদার্থবিদ জর্জিও পারিসি, জার্মান পদার্থবিজ্ঞানী ক্লাউস হাসেলমান ও জাপানি আবহাওয়াবিদ স্যুকুরো মানাবে। মঙ্গলবার (৫ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে রয়্যাল সুইডিস একাডেমি এই তিন নোবেলজয়ীর নাম ঘোষণা করেন। পৃথিবীর জলবায়ুর কাঠামোগত মডেল নির্মাণ, বৈশ্বিক উষ্ণতার পূর্বাভাস ও তা নির্ভুলভাবে পরিমাপের পদ্ধতি আবিষ্কার, পরবর্তনশীলতা পরিমাপ এবং নির্ভরযোগ্যভাবে অনুমানের জন্য স্যুকুরো মানাবে ও ক্লাউস হাসেলমানকে নোবেল দেওয়া হয়। তারা দুজনে এ বছরের নোবেল পুরস্কারের অর্ধেক পেয়েছেন। এ ছাড়া পরমাণু ও গ্রহীয় পরিসর ইস্যুতে নোবেল পেয়েছেন জর্জিও পারিসি। গতকাল সোমবার (৪ অক্টোবর) এ বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আগামী ১১ অক্টোবর পর্যন্ত বাকি বিভাগগুলোতে নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হবে। আগামীকাল রসায়নে, বৃহস্পতিবার সাহিত্যে, তার পরদিন শুক্রবার শান্তিতে এবং অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে সোমবার। ১৯০১ সাল থেকে নিয়মিত নোবেল পুরস্কার দেয়া হচ্ছে। ১৮৯৫ সালে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল যে পাঁচটি বিষয়ে নোবেল পুরস্কারের দলিল করে গিয়েছেন তার মধ্যে পদার্থবিজ্ঞান অন্যতম। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি