৮ মে ২০২৬

পাটগ্রামে ৫৭০ কেজি ভারতীয় চা-সহ আটক ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পাটগ্রামে ৫৭০ কেজি ভারতীয় চা-সহ আটক ৪

মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে ৫৭০ কেজি ভারতীয় চাসহ চার চোরাচালানকারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত (ওসি) সুমন কুমার মহন্ত এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ভোর ৬টার দিকে উপজেলার দহগ্রামের পানবাড়ি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, আব্দুল রফিকের ছেলে ইউসুফ আলী (২৫), ফয়েজ আলীর ছেলে আজগর আলী (২৬), নুর ইসলামের ছেলে শহিদুল ইসলাম (২৪), মৃত: হেলাল উদ্দিনের ছেলে মো: সুমন মিয়া (২৩)। এরা সবাই উপজেলার দহগ্রাম ইউনিয়নের পানবাড়ি গুচ্ছগ্রামের বাসিন্দা।

জানা গেছে, উপজেলার দহগ্রাম-পানবাড়ি সীমান্ত দিয়ে ভারতীয় চা চোরাচালান হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টার দিকে পানবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকজনকে সন্দেহ হলে তাদের সঙ্গে থাকা বস্তা তল্লাশি করলে ৫৭০ কেজি ভারতীয় চা উদ্ধার হয়। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ৪ জন চোরাচালানকারীকে আটক করে পুলিশ। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত (ওসি) সুমন কুমার মহন্ত আরো জানান, চার চোরাচালানকারীকে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি