পার্বতীপুরে যাত্রীবাহীবাস দুর্ঘটনায় আহত ১৫
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের পার্বতীপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার আমবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ফারুক হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে জানান, দিনাজপুর জেলার আমবাড়ি এলাকায় আমাদের বহনকারী হেরিটেজ এক্সপ্রেসের গাড়ি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। দোয়া করুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগামী বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফুর রহমান বলেন, গাড়িতে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন। সবাই কমবেশি আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কারও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
২ মিনিট আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি