পার্বতীপুরে সুন্দরীপাড়ার রেললাইনে কাঁটাপাড়া এক যুবকের মরদে উদ্ধার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরের বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর স্টেশন থেকে ছেড়ে আসা রংপুর অভিমুখে যাত্রা শুরু করলে এক যুবক রেল লাইনে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। ১০ই ফেব্রুয়ারি বিকাল ৪ টা ১৫ মিনিটে সুন্দরীপাড়ার রেলগেটের ৩০ গজ পূর্বে দিকে নয়ন নামে এক যুবক ট্রেনে কাটা পড়ে।
জানা যায়, নয়ন দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে জর্জরিত। এছাড়াও মানসিক ভারসাম্যহীন রোগে ভুকতেছিল।দুইদিন আগে হাসপাতাল থেকে বাসায় আনা হয়। আজ হঠাৎ করে বাড়ি থেকে বেড় হয়ে হাটতে হাটতে রেল লাইনের উপর আনমনা ভাবে বসে পড়ে। এইপাসে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটির হর্নও তাকে জাগ্রত করতে পারেনি। পরবর্তী সময় পথচারীরা দূর থেকে পড়ে থাকা বস্তু ধারণা করে এগুতে থাকলে দেখতে পায় রেললাইনের পাশে ছিন্নভিন্ন ভাবে পড়ে আছে মরদেহ। এলাকাবাসী তার মুখ মণ্ডল দেখে শনাক্ত করেন ছেলেটি মৃত নয়ন।মৃত নয়ন পার্বতীপুরের মৃত নারায়ণ চন্দ্র দাসের ছেলে।স্ত্রী সহ তার একটি ছেলে সন্তান রয়েছে।
এই সম্পর্কে জানতে চাইলে এলাকাবাসী জানায়, মৃত নয়ন মানসিক ভারসাম্যহীন রোগী। সপ্তাহখানেক আগে দিনাজপুর মেডিকেলে ভর্তি ছিল। ২ দিন আগে দিনাজপুর মেডিকেল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি