পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) থেকে : দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় লিখন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় মটর সাইকেলের পেছনে থাকা সুমন (৩৮) নামে অন্য জন আহত হয়েছেন।
জানা যায়, নিহত লিকন ও আহত সুমন শুক্রবার সকালে মোটরসাইকেল যোগে নিলফামারীর জেলার কিশোরগঞ্জ থেকে দিনাজপুরের পার্বতীপুর শহরের উদ্দেশ্যে রওনা দেয়। বেলা ১২টায় পার্বতীপুর শহরে প্রবেশের পতিমধ্যে কেন্দ্রীয় লোকামোটিভ কারখানা (কেলোকা)’ র সামনে লেভেল ক্রসিং এলাকায় পৌছালে অপর দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনা স্থলেই লিখন মারা যায়। এসময় পেছনে থাকা অপর মোটরসাইকেল আরোহী সুমন ছিটকে পড়লে প্রাণে বেঁচে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নিহত লিখন নিলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার দক্ষিন সিংগের গাড়ি গ্রামের কছিম উদ্দীন মাদ্রাসা এলাকার মৃত রুহুল আমীনের ছেলে এবং আহত সুমন একই এলাকার ইব্রাহিমের ছেলে।
পার্বতীপুর মডেল থানার এএসআই সিদ্দিক জানান, লিখনের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আমরা নিহতের পরিবারকে ইতোমধ্যে খবর দিয়েছি। গুরুতর আহত অবস্থায় সুমন এখন পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি