৫ মে ২০২৬

পার্বতীপুরে মাদকদ্রব্য বিক্রির সময় শিক্ষক আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পার্বতীপুরে মাদকদ্রব্য বিক্রির সময় শিক্ষক আটক
পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে মাদক বিক্রির অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আরিফ সরদার (৩৪) কে পুলিশ গত ০২ জুলাই শুক্রবার রাত সাড়ে ১০ টার সময় পার্বতীপুর উপজেলার জাহানাবাদ কেরুর মোড় থেকে আটক করে। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর জানান, উপজেলায় মাদক বিরোধী অভিযান চলছে। গতকাল রাত সাড়ে ১০ টার দিকে চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ কেরুর মোড় এলাকায় এস আই সঞ্জিত , এসআই মিঠুন বণিক, এএসআই সাহিদুল, এ এসআই শাহারিয়ার, এ এসআই রাধাকান্তসহ পুলিশ সদস্যরা অভিযান চালায়। মোঃ আরিফ সরদারসহ ৩ জন মটর সাইকেল যোগে অভিনব কায়দায় কাগজের তৈরী ঠোঙ্গাতে করে ফেন্সিডিল নিয়ে বিক্রির জন্য যাচ্ছিল। পুলিশের সন্দেহ হলে তাদের মটর সাইকেল দাঁড় করিয়ে তল্লাসী করে। এ সময় আরিফের প্যান্টের পকেট ও সাথে থাকা ব্যাগ থেকে ১০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে। আটককৃত মোঃ আরিফ সরদারের বাড়ী হাবড়া ইউনিয়নের ভবানীপুর এলাকার শেরপুর বনডাঙ্গা গ্রামে। তিনি মোঃ আমিনুল ইসলাম ওরফে কালামের ছেলে। আর ২ ব্যক্তিরা হলেন- শাহানুর ইসলাম (৩৫) জুয়েল ইসলাম (২৭), দুজনের বাড়ী খানসামা উপজেলার কায়েমপুর শাহাপাড়া গ্রামে। জুয়েল আটকের সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটককৃত আরিফ ৫ নং চন্ডিপুরপুর ইউনিয়নের বারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক। এলাকাবাসী জানায়, আরিফ দীর্ঘদিন থেকে মাদকাসক্তে জড়িত। পার্বতীপুর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ক.খ.ম. আলা উল হাদী জানান, বিষয়টি আমি জেনেছি, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে পার্বতীপুর থানায় মামলা হয়েছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি