পার্বতীপুরে বাকপ্রতিবন্ধী তরুণী নিখোঁজ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এম আল আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) থেকে: রোজিনা (১৮) নামের এক বাকপ্রতিবন্ধী তরুনী ২ মাস ধরে নিখোঁজ রয়েছে। রমজান মাসের ২/৩ দিন আগে সে বাড়ী থেকে বেড়িয়ে যায়। সে আর বাড়ী ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। রোজিনা পার্বতীপুর চাকলা দেউল এলাকার আব্দুল্লার মেয়ে। নিখোঁজ হওয়ার সময় তার পরণে ছিলো চেকের হলুদ জামা, পায়জামা ও সেন্ডেল। তার উচ্চতা ৫ ফিট। গায়ের রং শ্যামলা। যদি কেউ তার সন্ধান পান তাহলে এই ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে। যোগাযোগের ঠিকানাঃ আব্দুলাহ দেউল, চাকলা, পার্বতীপুর, দিনাজপুর।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি