৫ মে ২০২৬

পার্বতীপুরে আবাসিক হোটেলে নারী ধর্ষণ গ্রেফতার ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পার্বতীপুরে আবাসিক হোটেলে নারী ধর্ষণ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরে পার্বতীপুর পৌর শহরে একটি আবাসিক হোটেলের ম্যানেজা ও তার সহযোগী দারা গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী (৩০) এই ঘটনায় জড়িত থাকায় হোটেল ম্যানেজার নূর ইসলামকে পুলিশ গ্রেফতার করে দিনাজপুর জেল হাজতে পাঠিয়েছে। হোটেলটি রাতেই সিকগালা করা হয়েছে।

রোববার রাতে শহরের শহীদ মিনার রোডের হোটেল ডিলাক্সে এই ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ধর্ষিতা ঐ নারী পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন। আটক নূর ইসলাম পার্শ¦বতী চিরিরবন্দর উপজেলার বিষ্ণু চন্দ্রপুর গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেসুর রহমান জানান, কুড়িগ্রাম জেলার উলিপুরের বাসিন্দা ধর্ষিতা নারীর মা দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভূগছেন। হতদরিদ্র হওয়ায় মার চিকিৎসা করতে পারছিলো না সে। স্বল্প খরচে চিকিৎসা করবে এই সুবাদে ঐ নারী তার ছোট ভাইকে নিয়ে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার রাধানগরে একটি হোমিও ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যায়।

এরপর ওষুধ নিয়ে রোববার রাত ১০টার দিকে পার্বতীপুর রেল ষ্টেশনে ফেরে। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুরে যাওয়ার ট্রেন রাত ৩টার দিকে হওয়ায় নিরাপত্তার কারনে ছোট ভাইকে নিয়ে সে ষ্টেশন সংলগ্ন নতুন বাজার শহীদ মিনার রোডের আবাসিক হোটেল ডিলাক্সে উঠে। রাত ১১টার দিকে হোটেল ম্যানেজার নূর ইসলাম ও সহযোগী মামুনুর রশিদ ঐ নারীকে হোটেলের প্রদত্ত রুমে জোর পূর্বক ধর্ষণ করে। এ ধর্ষনে তার সহযোগী মামুনুর রশীদও অংশ নেয়। রাত পহালে ধর্ষিতা মডেল থানা পুলিশের আশ্রয় নেয়। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় ধর্ষিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আজ সোমবার ডাক্তারি পরিক্ষা সম্পন্ন করা হয়েছে এবং আসামীদের জেলে পাঠানো হয়েছে।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি