৮ মে ২০২৬

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাফল্য

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাফল্য

জাকির হোসেন, পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানার ওসি এমদাদুল হক থানায় যোগদানের মাত্র ১ মাস সময়ের মধ্যেই অভাবনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন। তরুণ ওসি এস এম আরিফুর রহমান ১৮ আগস্ট ২০১৯ তারিখে অন্যত্র বদলী হলে ওসি শুন্য হয়ে পরে বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ন এই থানাটি।

গণযোগাযোগ মাধ্যমে "ওসি শুন্য পার্বতীপুর রেলওয়ে থানা" এবিষয়ে অনেক লেখালেখির পর গত ১১ ডিসেম্বর থানায় যোগদান করেন ওসি এমদাদুল হক। যোগদান করেই মাদক,চোরাচালান আর রেলওয়ের টিকেট কালোবাজারি মুক্ত করতে জিরো টলারেন্স ঘোষণা করেন তিনি। বিভিন্ন কৌশল অবলম্বন করছেন তিনি তা বাস্তবায়নে।

ইতিমধ্যে তিনি ২৯৫ পিচ নেশার ভারতীয় ইনজেকশন, ৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ১,৩২,৫০০ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার, ৪ আসামীর বিরুদ্ধে মাদকের মামলা, ৪ আসামী গ্রেফতার,ওয়ারেন্ট ভুক্ত ৪ আসামী গ্রেফতার ও সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। এছাড়াও ২ জন ভবঘুরে গ্রেফতার করে কোর্টে চালান, ১ জন টিকেট কালোবাজারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের সাজা প্রদান এবং টিকেট কালোবাজারি রোধে তার অভিযান অব্যাহত রয়েছে।

তবে টিকেট কালোবাজারি রোধে টিকেট কাউন্টার সি,সি ক্যামেরায় আওতায় নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ওসি মহোদয়। চুরি,ডাকাতি, ছিনতাই, আর মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীমহলের সহযোগিতাও কামনা করেন তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি