পার্বতীপুর কেলোকা পরিদর্শন করলেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার (কেলোকা) পরিদর্শন করলেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা স্বস্ত্রীক পরিদর্শন করেন রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম।
এসময় তিনি রেলওয়ে কারখানাটির মুল কার্যক্রমগুলি পরিদর্শন করেন।পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, পার্বতীপুর রেলওয়ে কারখানায় বড় ধরনের লোকবল সংকট রয়েছে।
আমরা দ্রুত সময়ের মধ্যে চেষ্টা করছি লোকবল নিয়োগের।মোদ্দাকথা এখানকার গতি ফিরিয়ে আনতে যা-যা করার দরকার আমরা তাই করবো।পার্বতীপুর-নাটোর রুটে আরো একটি রেললাইন স্থাপনের প্রকল্প আমাদের হাতে রয়েছে।আশা করি অল্প সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু হবে।পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন,রেলওয়ের অনিয়ম-দুর্নীতি বন্ধে ও টিকিট কালোবাজারি রোধে আগামীতে আরো কঠোর হবেন তাঁরা।
কেলোকা পরিদর্শন শেষে কেলোকা অফিসার্স ক্লাবে রেলমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন সাবেক মন্ত্রী,আইন, বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি,জেলা প্রশাসক শাকিল আহমেদ,পুলিশ সুপার শাহ ইফতেখারুজ্জামান,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক,উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার,পৌর মেয়র আমজাদ হোসেন সহ আরো অনেকে।
এসময় রেলমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ হুমায়ুন কবির,রেলওয়ের মহাপরিচালক কামরুল ইসলাম,মহাব্যবস্থাপক (পশ্চিম) অসিম কুমার তালুকদার। মন্ত্রীকে কেলোকায় স্বাগত জানান,কেলোকা'র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম।
পরে মন্ত্রী পার্বতীপুর রেলওয়ে জংশন পরিদর্শন শেষে তিতুমীর এক্সপ্রেস ট্রেন যোগে আব্দুলপুরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে নেমে তিনি সড়কপথে পাকশী ডিভিশনাল অফিস পরিদর্শন করবেন বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি