৫ মে ২০২৬

পারস্য উপসাগরে আরেকটি ‘চোরাই’ ট্যাংকার আটক করল ইরান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম
পারস্য উপসাগরে আরেকটি ‘চোরাই’ ট্যাংকার আটক করল ইরান

বাংলাপ্রেস ডেস্ক:   পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে আরেকটি তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর নৌবাহিনী। বুধবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা । 

 তাদের নৌবাহিনী একটি নিখুঁত অভিযানের মাধ্যমে প্রায় ৪০ লাখ লিটার চোরাই জ্বালানি বহনকারী জাহাজটি আটক করতে সক্ষম হয়।

তদের দাবি,  ১৬ জন বিদেশি নাবিক বহনকারী ওই জাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমা অতিক্রম করে পালানোর চেষ্টা করছিল, এমন সময় সেটি জব্দ করা হয়।

পারস্য উপসাগরে আইআরজিসির প্রথম নৌ অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস গোলামশাহি স্থানীয় ইরানি গণমাধ্যমকে বলেন, ‘আইআরজিসির নৌবাহিনী একটি বড় জ্বালানি ট্যাংকারে সন্দেহজনক তৎপরতা শনাক্ত করে। গোয়েন্দা তদন্তে জানা যায়, ট্যাংকারটি ছোট ছোট নৌযান থেকে ৪০ লাখ লিটারের বেশি চোরাই জ্বালানি সংগ্রহ করেছিল এবং পারস্য উপসাগরের বাইরে বড় জাহাজে তা হস্তান্তরের পরিকল্পনা ছিল।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি