৭ মে ২০২৬

পারমাণবিক অস্ত্রের অতি গোপনীয় নথি খুঁজতে ট্রাম্পের বাসায় তল্লাশি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পারমাণবিক অস্ত্রের অতি গোপনীয় নথি খুঁজতে ট্রাম্পের বাসায় তল্লাশি
বাংলাপ্রেস ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজের পাশাপাশি পারমাণবিক অস্ত্রের অতি গোপনীয় নথি খুঁজতে অভিযান চালিয়েছিল ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের বরাতে শুক্রবার (১২ আগস্ট) এ খবর জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের পাম বিচের মার-এ-লাগো রিসোর্ট থেকে এ ধরনের নথি উদ্ধার করা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। ট্রাম্প কিংবা বিচার বিভাগের পক্ষ থেকেও পারমাণবিক অস্ত্রের নথি অনুসন্ধানের বিষয়ে কোনো প্রকাশ্য ঘোষণা দেয়া হয়নি। এ খবরের সত্যতা তাৎক্ষণিক নিশ্চিত হতে পারেনি রয়টার্স। এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তল্লাশি পরোয়ানার বিষয়বস্তু প্রকাশ করতে বৃহস্পতিবার (১১ আগস্ট) বিচারককে অনুরোধ জানিয়েছে। ওই পরোয়ানার ভিত্তিতেই গেল সোমবার (৮ আগস্ট) মার-এ-লাগো রিসোর্টে তল্লাশি চালিয়েছিল এফবিআই। ট্রাম্প এই তল্লাশি অভিযানকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছেন। বিচার বিভাগের এই আবেদনের ফলে সাবেক একজন প্রেসিডেন্টের বাসায় নজিরবিহীন তল্লাশি চলাকালে তদন্তকারীরা কী খোঁজ করেছিলেন, শিগগিরই সে বিষয়ে আরও জানতে পারবে জনগণ। এ প্রসঙ্গে দেশটির অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড সংবাদ সম্মেলনে জানন, তল্লাশি অভিযানের অনুমোদন দিয়েছিলেন তিনি। জো বাইডেনের একজন শীর্ষ কর্মকর্তা মেরিক গারল্যান্ড। গেল বছরের জানুয়ারিতে দায়িত্ব শেষে হোয়াইট হাউস ছাড়ার সময় ট্রাম্প অবৈধভাবে নথিপত্র সরিয়ে নিয়েছেন কি না, সেই তদন্তেরই অংশ হিসেবে এই তল্লাশি চালানো হয়। বিচার বিভাগ মনে করছে, এসব নথিপত্রের মধ্যে রাষ্ট্রীয় অতি গোপনীয় নথি রয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ট্রাম্পের ওই বাসভবনে তল্লাশি অভিযানে এফবিআই প্রায় ১০টি বাক্স উদ্ধার করেছে। অবশ্য তল্লাশির সময় ফ্লোরিডায় ছিলেন না ট্রাম্প। বিপি<> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি