পারিবারিক পৃষ্ঠপোষকতায় যুক্তরাষ্ট্রে অবস্থান করেই গ্রীনকার্ড পাবার সুযোগ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: পারিবারিক পৃষ্ঠপোষকতায় অভিবাসী হওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের নির্ভরশীলরা কিছু কিছু ক্ষেত্রে যাতে যুক্তরাষ্ট্রে অবস্থান করেই গ্রীনকার্ড পেতে পারেন, সেই বিধান সম্বলিত একটি বিল হাউস অফ রিপ্রেজেন্টেটিভে পাস হতে পারে। এ জন্য সংশ্লিষ্টদের মাথাপিছু সংশ্লিষ্টদের ফি'র পরিমাণ ২ হাজার ৫০০ ডলার নির্ধারণ করা হতে পারে বলে আভাস পাওয়া গেছে। বিলটির প্রক্রিয়া কেবলমাত্র শুরু হযেছে। বিলটি যদি পাস হয়, তাহলে লক্ষ লক্ষ অবৈধ ইমিগ্রান্ট এই প্রক্রিয়ার সুযোগ গ্রহণ করতে পারবে।
বিলে গ্রীনকার্ড পাওয়ার জন্য চারটি শ্রেনির অভিবাসীরা প্রাধান্য পাবে। তারা হচ্ছেন- যারা শৈশবে যুক্তরাষ্ট্রে এসেছে, যারা ২০১০ এর জানুয়ারী থেকে যুক্তরাষ্ট্রে অত্যাশ্যকীয় কর্মী হিসেবে কাজ করেছেন, যারা ২০১৭ সালের জানুয়ারিতে টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাসে ছিলেন এবং যারা ২০২১ সালের ২০ জানুয়ারী ডেফার্ড এনফোর্সড ডেপারচার এর আওতায় ছিলেন। প্রাথমিক ধারণা অনুযায়ী বিলটি পাস হতে প্রায় ৭০ লাখ ইমিগ্রান্ট বৈধতা লাভের সুযোগ পাবে। যারা নন-ইমিগ্রান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তারাও এই প্রক্রিয়ার সুযোগ গ্রহণ করতে পারবেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি