৫ মে ২০২৬

পাঁচ বছর ধরে ভারতে সুপার ইমার্জেন্সি চালাচ্ছেন মোদি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পাঁচ বছর ধরে ভারতে সুপার ইমার্জেন্সি চালাচ্ছেন মোদি

বিদেশ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে ভারতজুড়ে ‘সুপার ইমারজেন্সি’ বা অতিরিক্ত জরুরি অবস্থা জারি ছিল বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়া ভারতের গণতন্ত্র রক্ষায় দেশের জনগণকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

১৯৭৫ সালের ২৫ জুন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থার ৪৪ বছর পূর্তিতে মঙ্গলবার (২৫ জুন) এক টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, ১৯৭৫ সালে আজকের দিনেই জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছিল। গত ৫ বছর দেশে ‘সুপার ইমারজেন্সি’ চলেছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য লড়াই করা।

১৯৭৫ সালে জারি করা জরুরি অবস্থা টানা ২১ মাস বিদ্যমান ছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি-তৃণমূল দ্বন্দ্ব ক্রমেই প্রকট হয়ে দেখা দিয়েছে। এরই ধারবাহিকতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথও বর্জন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মোদীর কট্টর সমালোচক হিসেবে সুপরিচিত। লোকসভা নির্বাচনের পর মমতা বরাবরই ইভিএমে দুর্নীতির অভিযোগ এনেছেন বিজেপির বিরুদ্ধে।

অন্যদিকে, ক্ষমতাসীন বিজেপি পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলে অভিযোগ তুলেছে। রাজ্যের অরাজকতা ও বিশৃঙ্খলা দমনে কার্যকরী পদক্ষেপ নিতে সম্প্রতি বিজেপি নেতা মুকুল রায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের লিখিত অনুরোধ জানিয়েছেন। কঠোর ব্যবস্থার মাধ্যমে শৃঙ্খলা ফেরানোর অনুরোধ করেছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি