৮ মে ২০২৬

পালিয়ে বাংলাদেশে আসা সেনাদের নিতে জাহাজ পাঠাচ্ছে মিয়ানমার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
পালিয়ে বাংলাদেশে আসা সেনাদের নিতে জাহাজ পাঠাচ্ছে মিয়ানমার
বাংলাপ্রেস ডেস্ক: অভ্যন্তরীণ সংঘাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সেনা সদস্য ছাড়াও সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি), পুলিশ, ইমিগ্রেশনসহ বিভিন্ন সংস্থার সদস্যদের ফিরিয়ে নিতে প্রতিবেশী দেশটির একটি জাহাজ বাংলাদেশে আসছে। মিয়ানমার নৌবাহিনীর ওই জাহাজটি আগামীকাল শনিবার (১০ জানুয়ারি) কক্সবাজারে আসবে। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো নোট ভারবালে বাংলাদেশি দূতকে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এ কথা জানানো হয়েছে। বিষয়টি সাংবাদিক দের নিশ্চিত করেছেন মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেন। রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে তুমুল লড়াই অব্যাহত থাকায় মিয়ানমার নৌবাহিনী ইতোমধ্যেই তাদের একটি জাহাজ ইয়াঙ্গুন থেকে সিত্তে বন্দরে পাঠিয়েছে। সেখান থেকে ওই জাহাজটি কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতের কাছে আসবে নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিতে। যদিও এই মুহূর্তে সিত্তে বন্দরসহ রাখাইনের আশপাশের এলাকায় মিয়ানমার নৌবাহিনীর একাধিক জাহাজ আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ের অংশ হিসেবে মোতায়েন রয়েছে। তবে মিয়ানমার নৌবাহিনীর জাহাজ পাঠানোর প্রস্তুতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এখন বাংলাদেশের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরগুলো এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে জাহাজটিকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেবে। বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি