'পালানোর জন্য সাঁতার শিখুন', নেতানিয়াহুকে ইরান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস অনলাইন: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ভূমধ্যসাগরে সাঁতার শেখার আহ্বান জানিয়েছে ইরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ভারপ্রাপ্ত প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি এ কথা বলেছেন। গতকাল শুক্রবার ইরানের ইস্ফাহানে স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
নেতানিয়াহুর উদ্দেশে হোসেইন সালামি বলেন, ভূমধ্যসাগরে সাঁতার শিখুন। কারণ, খুব শিগগিরই এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে যখন সাগর ছাড়া পালানোর আর কোনো পথ থাকবে না। একের পর এক ব্যর্থতা থেকে যুক্তরাষ্ট্র শিক্ষা নিচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি তার অন্যায় নীতি অব্যাহত রাখে তাহলে দেশটিকে আরও বড় ধরণের পরাজয়ের সম্মুখীন হতে হবে।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি