৫ মে ২০২৬

পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম
পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত

বাংলাপ্রেস ডেস্ক:   পাকিস্তানের সেনাদের গত দুদিনের হামলায় কমপক্ষে ২৩ আফগান তালেবান সেনা নিহত হয়েছেন। গতকাল রোববার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম।

বেলুচিস্তানের চামান সীমান্তে এসব সেনা নিহত হয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।

তারা বলেছে, শুক্রবার মধ্যরাতে সীমান্তের জামান সেক্টরে আফগান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট অস্ত্র দিয়ে গুলি করে।

এরপর তাৎক্ষণিকভাবে পাকিস্তানের সেনারা জবাব দেয়। প্রথমে হালকা অস্ত্র ব্যবহার করা হয়। প্রায় ৪৫ মিনিট ধরে গোলাগুলি চলে।

তালেবান সেনারা যেন পাল্টা জবাব দিতে না পারে সেজন্য পরে ভারী অস্ত্র মোতায়েন ও ব্যবহার করা হয়। যারমধ্যে রকেট লঞ্চার, কামান এবং গুলির ভারী অস্ত্র ছিল। এই হামলায় আফগান তালেবান সেনাদের তিনটি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

একটি সূত্র বলেছে, ‘সাধারণ আফগান জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নির্ভূল অস্ত্র ব্যবহার করা হয়।’

প্রথম হামলার পর আফগান সেনারা জনবহুল এলাকায় চলে যায় বলে দাবি করেছে সূত্রগুলো। এরপর সেখান থেকে তারা আবার গুলি ছোড়ে। এর জবাবে ওই জনবহুল এলাকাতেও ভারীয় অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি