৪ মে ২০২৬

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ২০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ২০
বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। আলজাজিরার খবরে বলা হয়েছে, ভূমিকম্পে ফলে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা রয়েছে। এদের মধ্যে অনেকেই মৃত বলে ধারণা করা হচ্ছে। ভূমিকম্পের সময় মানুষ গভীর ঘুমে অচেতন ছিলেন। বহু মানুষ ছাদে ঘুমোচ্ছিলেন। ভূমিকম্পে দেওয়াল ধসে অনেকের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ ভূমিকম্প শেষে উদ্ধার অভিযান শুরু করেছে। ভূমিকম্পের ফলে অঞ্চলজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। টর্চ জ্বালিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়। স্থানীয় প্রশাসনের সিনিয়র কর্মকর্তা সুহেল আনোয়ার হাসমি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে তাতে অন্তত ২০ জনের মৃত্যুর খবর রয়েছে। উদ্ধারকাজ চলছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি