৮ মে ২০২৬

পাকিস্তানে ইন্টারনেট বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পাকিস্তানে ইন্টারনেট বন্ধ
বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানের কয়েকটি প্রদেশে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ করে দিয়েছে সরকার। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে ইন্টারনেটের ব্যবহার সীমিত করা হয়েছে। মঙ্গলবার ডন অনলাইন এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গন থেকে তুলে নিয়ে যায় আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। পরে পুলি জানায়, একটি ট্রাস্ট মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার পর পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু করে ইমরান সমর্থকরা। বিক্ষোভ নিয়ন্ত্রণে ইসলামাবাদ ও রাওয়ালাপিন্ডিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বেশ কয়েকটি প্রদেশে সেনানিবাসের ভেতরে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। পাকিস্তানের টেলিকমিউনিকেশন বিভাগ জানিয়েছে, সারাদেশে মোবাইল ব্রডব্যান্ড সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্টারনেট বিভ্রাট পর্যবেক্ষণ প্রতিষ্ঠান নেটব্লকস জানিয়েছে, ইসলামাবাদ হাইকোর্টের প্রাঙ্গণ থেকে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তারের মধ্যে পাকিস্তানজুড়ে টুইটার, ফেসবুক ও ইউটিউবের ব্যবহার সীমিত ছিল। কিছু অঞ্চলে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ ছিল। সংস্থাটি জানিয়েছে, ‘রিয়েল টাইম নেটওয়ার্ক ডেটায় দেখা গেছে, সব মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর প্রভাব পড়েছে।’ বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি