৬ মে ২০২৬

পাকিস্তানে ধর্ম অবমাননাকারীকে আদালতেই গুলি করে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পাকিস্তানে ধর্ম অবমাননাকারীকে আদালতেই গুলি করে হত্যা
বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানে ধর্ম অবমাননা আইনে অভিযুক্ত এক ব্যক্তিকে একটি আদালত কক্ষে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের এক আদালতে শুনানি চলার মধ্যেই তাহির আহমেদ নাসিমকে হত্যা করা হয়। পুলিশ কর্মকর্তারা বলছেন, তাকে লক্ষ্য করে ছয়টি গুলি চালানো হয়। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হত্যাকারীকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। পাকিস্তানের ধর্ম অবমাননা আইন খুবই কঠোর। ব্লাসফেমি নামের এই আইনে দোষী প্রমাণিত হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তা সত্ত্বেও দেশটিতে এই আইনে অভিযুক্তদের প্রায়ই সহিংসতার শিকার হতে হয়। যার সর্বশেষ বলি হলেন তাহির আহমেদ নাসিম। ২০১৮ সালে গ্রেফতারের পর থেকেই পুলিশি হেফাজতে ছিলেন তাহির আহমেদ নাসিম। তার বিরুদ্ধে অভিযোগ নিজেকে নবী দাবি করে ব্লাসফেমি আইন ভঙ্গ করেছেন তিনি। নাসিমের বিরুদ্ধে দায়ের করা মামলায় ব্লাসফেমি আইনের ২৯৫-এ, ২৯৫-বি এবং ২৯৫-সি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, নিজেকে নবী দাবি করে ইসলাম ধর্মের মহানবী হযরত মোহাম্মদ (সা) কে অবমাননা করেছেন তিনি। আইন অনুযায়ী এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। বুধবার আদালতে ওই মামলার শুনানি চলার মধ্যেই তাহির আহমেদ নাসিমকে গুলি চালিয়ে হত্যা করা হয়। পুলিশ কর্মকর্তা ইজাজ আহমেদ জানান, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, ‘হত্যাকারী দায় স্বীকার করেছে আর বলেছে ধর্ম অবমাননা করায় তাকে হত্যা করেছে।’ পাকিস্তানের কঠোর ধর্ম অবমাননা আইনে এখন পর্যন্ত একজন অভিযুক্তও সর্বোচ্চ দণ্ড পায়নি। তবে এসব মামলায় অভিযুক্তদের বিনা বিচারে হত্যা ও তাদের ওপর সংঘবদ্ধ সহিংসতার ঘটনা গত কয়েক বছরে নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। ১৯৯০ সাল থেকে এই অভিযোগ সংশ্লিষ্ট অন্তত ৭৭ জনকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে অভিযুক্ত ব্যক্তি ছাড়াও তাদের পরিবারের সদস্য, আইনজীবী ও বিচারকেরাও ছিলেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি