৫ মে ২০২৬

পাক তরুণীর কান্ড : স্বামীকে বোরখা পরিয়ে রেস্তরাঁয় নিয়ে এলেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পাক তরুণীর কান্ড : স্বামীকে বোরখা পরিয়ে রেস্তরাঁয় নিয়ে এলেন

বাংলাপ্রেস ডেস্ক: ঝাঁ-চকচকে রেস্তরাঁয় বসে এক সুবেশ দম্পতি। ইনস্টাগ্রামে সে ছবিই পোস্ট করেছিলেন স্ত্রী। এবং সঙ্গে সঙ্গে তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। লাইক, কমেন্ট, শেয়ার— রীতিমতো চর্চায় ওই ছবি।

ইনস্টাগ্রামে এমন ছবি তো বহু দম্পতিই শেয়ার করেন। তাতে পরিচিতদের লাইক-কমেন্টও পড়ে অসংখ্য। তবে কী এমন সে ছবি? কেনই বা তা চর্চায় উঠে এসেছে?

ছবিতে দেখা যাচ্ছে, রেস্তরাঁয় স্ত্রীর পাশে বসে রয়েছেন স্বামী। তবে স্ত্রী নন, বোরখার আড়ালে রয়েছেন স্বামী। হ্যাঁ! এ ভাবেই পুরুষতান্ত্রিক সমাজের ছকবাঁধা লিঙ্গবৈষ্যম্যের প্রতি একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন পাকিস্তানের ওই তরুণী।

ছবিতে দেখা যাচ্ছে, রেস্তরাঁয় স্ত্রীর পাশে বসে রয়েছেন স্বামী। তবে স্ত্রী নন, বোরখার আড়ালে রয়েছেন স্বামী। হ্যাঁ! এ ভাবেই পুরুষতান্ত্রিক সমাজের ছকবাঁধা লিঙ্গবৈষ্যম্যের প্রতি একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন পাকিস্তানের ওই তরুণী।

দ্য মিউলি ওয়েডস’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওই দম্পতি সে ছবি পোস্ট করেছেন দিন দুয়েক আগে। ছবির সঙ্গে রয়েছে ওই তরুণীর বার্তাটিও। নিজেকে চেনা ছকে বাঁধা পুরুষের দৃষ্টিতে রেখে সে পোস্ট লিখেছেন তিনি। একেবারে ঝাঁঝালো ব্যঙ্গাত্মক ভঙ্গিতে নারী-পুরুষের সামাজিক ভেদাভেদের আসল ছবিটা তুলে ধরেছেন তাতে।

[embed]http://www.instagram.com/p/Bv6jgPEnCiR/?utm_source=ig_embed[/embed]

ওই তরুণী জানিয়েছেন, পাকিস্তানের একটি অভিজাত রেস্তরাঁয় এক রাতে খেতে গিয়েছিলেন তাঁরা। ইনস্টাগ্রামের পোস্টে ওই তরুণী লিখেছেন, “এই আমার সুন্দরী হাজব্যান্ড। আপনারা দেখতে পাচ্ছেন না, কত সুন্দর সে। কেননা, তাঁর সৌন্দর্য লুকোনো রয়েছে। কারণ, আমিই এর একমাত্র হক্‌দার। ওর যা কিছু, ওর সাফল্য, স্বপ্ন— ওর সমস্ত জীবন আমার কাছে বাঁধা রাখা আছে। ওর দিকে কুনজর দেওয়াটা পাপ। তাই ওর ঘরে থাকাটাই আমার পছন্দের। কারণ, এ দুনিয়াটা তো ভাল নয়। যাই হোক, ও যখন আমার সঙ্গে বাইরে বার হয় তখন অবশ্য তা ঠিক আছে।”

বিপি/ আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি