৪ মে ২০২৬

পাহাড়ধসে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ, আটকা হাজারো পর্যটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পাহাড়ধসে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ, আটকা হাজারো পর্যটক
বাংলাপ্রেস ডেস্ক: রাঙামাটির বাঘাইছড়িতে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। ফলে আটকা পড়েছেন কয়েক হাজার পর্যটক। বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএরও) রুমনা আক্তার জানান, মঙ্গলবার দিবাগত রাতে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে সড়ক পরিষ্কারের জন্য ২০-ইসিবি কাজ শুরু করেছে। তিনি আরও জানান, সাজেক এলাকায় প্রায় দুই হাজার ও প্রবেশের জন্য আরও প্রায় তিন হাজার পর্যটক রয়েছেন। পাহাড় ধসের ঘটনায় তারা আটকে পড়েছেন। সড়ক পরিষ্কারের কাজ শুরু হয়েছে। দুপুরের মধ্যে যান চলাচল স্বাভাবিক হতে পারে। মেঘের রাজ্য হিসেবে পরিচিত রাঙামাটির সাজেক ভ্যালি। ছুটির দিনে পর্যটকদের পদচারণায় মুখর থাকে জায়গাটি। সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় পর্যটকরা ছুটে আসছেন। তবে পাহাড় ধসের ঘটনায় দুই পাড়ে কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন। এর ফলে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা করছেন পর্যটন ব্যবসায়ীরা। সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মণ বলেন, ‘আমরা সকালে বিষয়টি জানতে পেরেছি। আমাদের সাজেক এলাকায় প্রায় ছোট-বড় মিলে ২০০ গাড়ি রয়েছে, যা গতকাল এসেছিল। আজ সকালে অনেকের চলে যাওয়ারও কথা ছিল, কিন্তু গাড়ি চলাচল বন্ধ থাকায় এখন সবাই আটকে আছেন। আমাদের এখানে ১১২টি কটেজ রয়েছে। সব মিলে প্রায় চার হাজার পর্যটক থাকতে পারেন।’ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি