৫ মে ২০২৬

পাহাড় ধসে ইন্দোনেশিয়ায় নিহত ৭, নিখোঁজ ৮২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:০১ এএম
পাহাড় ধসে ইন্দোনেশিয়ায় নিহত ৭, নিখোঁজ ৮২


বাংলাপ্রেস ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ এক ভূমিধসের ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও ৮২ জন।

শনিবার (২৪ জানুয়ারি) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিএনপিবি) মুখপাত্র আব্দুল মুহারি এই তথ্য নিশ্চিত করেছেন।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং এলাকায় এই প্রাকৃতিক বিপর্যয়টি ঘটে। ভারী বৃষ্টির ফলে পাহাড়ের মাটি ধসে পড়লে ঘরবাড়ি ও মানুষজন আটকা পড়ে। নিখোঁজ ৮২ জনের সন্ধানে বর্তমানে ওই এলাকায় বড় ধরনের উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে প্রতিকূল আবহাওয়া এবং মাটির স্তূপের কারণে উদ্ধারকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

 

এদিকে প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। দুর্যোগকবলিত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে এবং জরুরি ত্রাণ সহায়তা পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি