৪ মে ২০২৬

পাবনায় সাংবাদিক সুবর্ণা নদী হত্যায় শ্বশুর গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
পাবনায় সাংবাদিক সুবর্ণা নদী হত্যায় শ্বশুর গ্রেফতার

বাংলাপ্রেস অনলাইন: বেসরকারি টেলিভিশন চ্যানেল 'আনন্দ টিভি'র পাবনা প্রতিনিধি সুবর্ণা নদীকে হত্যার ঘটনায় শিল্পপতি সাবেক শ্বশুরকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ আগস্ট) সকালে শহরের শালগাড়য়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বিকেলে নিহতের মা বাদী হয়ে স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করার পর তাকে গ্রেফতার দেখায় পুলিশ। হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন থেকে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জেলার সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা।

বুধবার দুপুরে রাজীবসহ তিনজনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন নিহতের মা। এর আগে সকালে শহরের শালগাড়িয়া এলাকায় শিমলা ডায়াগনস্টিকের মালিক সুবর্ণার সাবেক শ্বশুর আবুল হোসেনকে আটক করা হয়। পরে মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয় তাকে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, 'সুবর্ণা হত্যা মামলার ১ নম্বর আসামি আবুল হোসেনকে গ্রেফতার করতে পেরেছি। পারিবারিক দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এমনকি সুবর্ণার পরিবারও একই ধারণা করছে।

এদিকে সাংবাদিক সুবর্ণা নদীকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বুধবার সকালে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। এতে সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা, 'আনন্দ টিভি'র পাবনা প্রতিনিধি সুবর্ণা নদীকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি