৭ মে ২০২৬

পাবনায় ছাত্রলীগের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পাবনায় ছাত্রলীগের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আলাউদ্দিন হোসেন,পাবনা থেকে: করোনা ভাইরাস সংক্রমণের কারনে ও পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে গরীব,অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।

বুধবার সকালে শালগাড়িয়া মালিগলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যক্তিগত উদ্যোগে ৫'শ গরীর, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। এসময় তাজুল ইসলাম বলেন,করোনার কবলে পড়ে কর্মজীবি মানুষ এখন কর্মহীন হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় বিভিন্ন সময় সবজি ও রোমজান ভর ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা পরিস্থিতি ছাড়াও বাংলাদেশ ছাত্রলীগ যে কোনো দূর্যোগের সময় অসহায় জনগণের পাশে থাকবে বলে আশা করেন তিনি। ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ আজাদ,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন, সহ-সভাপতি জুনায়েদ উদ্দিন,সহ-সভাপতি চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান সজিব,সাংগঠনিক সম্পাদক তুষার, সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম নিলয়, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, স্কুল বিষয়ক সম্পাদক মির অকিল,পলিটেকনিক ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল মিয়া শান্তসহ জেলা ছাত্রলীগের অন্যান্য সদস্যবৃন্দ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি