৭ মে ২০২৬

পাবনায় বিড়ি শিল্প মালিক সমিতি ও বিড়ি মজদুর ইউনিয়নের মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পাবনায় বিড়ি শিল্প মালিক সমিতি ও বিড়ি মজদুর ইউনিয়নের মানববন্ধন

আলাউদ্দিন হোসেন,পাবনা থেকে: তামাকপণ্য নিষিদ্ধের দাবিতে বন, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি কর্তৃক স্বাস্থ্য মন্ত্রণালয়ে তামাকপণ্য নিষিদ্ধ করতে চিঠি পাঠানোর প্রতিবাদে মানববন্ধন করেছে পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতি ও পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন।

মঙ্গলবার সকাল ১১টায় শহরের আ. হামিদ সড়কে উক্ত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সভাপতি শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক হুমায়ন কবির, পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেন, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শামীম ইসলাম, সাংগঠনিক সম্পাদক দুলাল শেখ, সহ-সম্পাদক মো. দুলাল মোল্লা প্রমূখ।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বিড়ি শ্রমিকদের বিকল্প কাজের ব্যবস্থা না করে বিড়ি শিল্পকে নিষিদ্ধ করা যাবে না। সেই সাথে নতুন করে কোনো শুল্ক আরোপ এবং কাজ বন্ধ করা যাবে না।  দেশের করোনা সংকটকালের এমন পরিস্থিতিতেও সিগারেট কোম্পানীগুলের উৎপাদন অব্যহত থাকলেও দেশের অন্যতম ক্ষুদ্র ও কুটির শিল্প বিড়ি উৎপাদন প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে বিড়ি শ্রমিকরা মানবতর জীবন-যাপন করছেন। বক্তব্যকালে নেতৃবৃন্দ দেশের এই সংকটকালে সরকারকে অবহেলিত ও মানবতর জীবন-যাপনকারী বিড়ি শ্রমিকদের পাশে এসে দাঁড়ানোর আহবান জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি