৮ মে ২০২৬

পা দিয়ে লিখে জেএসসিতে জিপিএ ৫ পেয়েছে মানিক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পা দিয়ে লিখে জেএসসিতে জিপিএ ৫ পেয়েছে মানিক

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: জন্ম থেকেই দুই হাত নেই। পা দিয়ে লিখেই জিপিএ-৫ পেয়েছে কুড়িগ্রামের জেএসসি পরীক্ষার্থী মানিক রহমান। মানিক ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের মিজানুর রহমান ময়নার ছেলে। সে ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবারের জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

৩১ ডিসেম্বর জেএসসির প্রকাশিত ফলাফলে ওই বিদ্যালয় থেকে ৩২ জন জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে মানিকের নাম দেখে অভিভূত হন তার বাবা, মা ও শিক্ষকরা।

প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার জানান, শারীরিক প্রতিবন্ধকতার শিকার হয়েও হার মানেনি মানিক। ৮ম শ্রেণির ১৩৯ জন শিক্ষার্থীর মধ্যে তার রোল নম্বর ছিলো ৭। জেএসসিতেও জিপিএ-৫ পেয়ে নিজের মেধার স্বাক্ষর রাখলো মানিক। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র সেন জানান, মানিক রহমান পা দিয়ে লিখলেও লেখাগুলো ঝকঝকে, স্বাভাবিক হাতের লেখার মতোই। তার লেখা দেখে আমরা চমকে গেছি। মানিকের বাবা মিজানুর রহমান ময়না বলেন, আমার ছেলে জেএসসিতে জিপিএ-৫ পাওয়ায় আমরা গর্বিত। মানিক ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলো। আশা করি অষ্টম শ্রেণিতেও বৃত্তি পাবে সে।

মানিকের মা সহকারী অধ্যাপক মরিয়ম বেগম বলেন, জন্ম থেকেই মানিকের দুই হাত নেই। ডান পায়ের চেয়ে বাম পা ছোট। ঠোঁট ও তালু কাটা ছিলো। পরে অপারেশন করে ঠোঁট ও তালু স্বাভাবিক করা সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, জন্ম থেকেই প্রতিবন্ধী হলেও নিজেকে স্বাভাবিক মনে করে মানিক। দুই হাত না থাকলে পা দিয়েই প্রায় সব কিছু করতে পারে সে। মানিক বলেন, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই। আমার স্বপ্ন পূরণ করতে বাবা আমাকে একটি ল্যাপটপ কিনে দিয়েছেন। আমি সেটা দিয়েই শিখছি। স্বপ্ন পূরণে এগিয়ে যেতে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চাই।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি