অ্যাড, মোঃ ওমর ফারুক এর কবিতা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শব যাত্রায় দিও
---- অ্যাড, মোঃ ওমর ফারুক
দিনের পর দিন অপেক্ষাতে
বেশ কিছুদিন পরে
হঠাৎ জানলাম চলে গেছ
অন্য কারো ঘরে।
তোমার জীবন গুছিয়ে নিলে
তোমার মতো করে
ভালবাসার দিন গুলো সব
দিলে মিথ্যে করে।
তোমার আমার সেই ঠিকানায়
আজও আমি আসি
একই ভাবে তোমায় আমি
ভীষন ভালবাসি।
তোমার প্রেমের প্রত্যাশী হয়ে
কাটবো সারা জীবন
তোমার তরে রেখে দিলাম
আমার দেহ মন।
শেষ নিবেদন তোমার প্রতি
সবে ভুলে যেও
তবে, ভালবাসার একটু পরশ
আমার, শব যাত্রায় দিও।
#
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি