অ্যাড, মোঃ ওমর ফারুক-এর কবিতা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
নির্জন কোন বনে
অ্যাড, মোঃ ওমর ফারুক
জীবন নৌকায় পাল তুলিয়ে
চলছি যখন সুখে
সংসার নামের ঝড়ও হাওয়া
ফেলছে আমায় দুখে।
যাদের নিয়ে জীবন নৌকায়
সুখের পাল তোলা
সেই মানুষ আমায় নিয়ে
করে নানা খেলা।
এই সংসারে আপন বলে
যাকে বুকে রাখা
সেই মানুষে বদলে গিয়ে
বুকটা করে ফাঁকা।
এটা ওটা দায়িত্ব যেটা
করতে হবে পালন
এটা থেকে পালিয়ে যেতে
বিবেক করে বারন।
দায়িত্ব আমায় রেখে দেয়
এই সংসার জীবনে
নইলে কবে চলেই যেতাম
নির্জন কোন বনে।
#
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি