৫ মে ২০২৬

অটোপেনে বাইডেনের স্বাক্ষর করা নির্বাহী আদেশগুলো বাতিল করছেন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ এএম
অটোপেনে বাইডেনের স্বাক্ষর করা নির্বাহী আদেশগুলো বাতিল করছেন ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক:   মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি পূর্বসূরী জো বাইডেনের অধীনে জারি করা সমস্ত নির্বাহী আদেশ বাতিল করছেন, যা অটোপেন দিয়ে স্বাক্ষরিত হয়েছিল বলে মনে করেন তিনি। শুক্রবার (২৮ নভেম্বর) এক সোশ্যাল মিডিয়া পোস্টে এ ঘোষণা দেন ট্রাম্প। 

শনিবার (২৯ নভেম্বর) সংবাদমাধ্যম  এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

রিপাবলিকান এ প্রেসিডেন্টের ধারণা, বাইডেনের বেশিরভাগ আদেশ অটোপেন দিয়ে কার্যকর করা হয়েছে। অটোপেন এমন একটি মেশিন যা কারও স্বাক্ষর হুবহু অনুকরণ করতে পারে।

ট্রাম্প লিখেছেন, ‘ঘুমকাতুরে জো বাইডেনের অটোপেন দিয়ে স্বাক্ষরিত  যেকোনো নথি, যা প্রায় ৯২ শতাংতা তা বাতিল করা হচ্ছে। এর আর কোনো কার্যকর বা প্রভাব থাকবে না।’ 

ট্রাম্প দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন যে, বাইডেন জানুয়ারিতে যখন পদত্যাগ করেন তখন তার বয়স ছিল ৮২ বছর ছিল। তার বার্ধক্য এবং মানসিক অবস্থার অবনতির কারণে তিনি নির্বাহী অফিসের নিয়ন্ত্রণে ছিলেন না।

৭৯ বছর বয়সি এই প্রেসিডেন্ট শুক্রবারের পোস্টে সেই বার্তাটি পুনর্ব্যক্ত করেছেন এবং ডেমোক্র্যাট তা অস্বীকার করলে বাইডেনকে বিচারের মুখোমুখি করার হুমকি দিয়েছেন।

ট্রাম্প বলেন, ‘আমি এতদ্বারা সমস্ত নির্বাহী আদেশ বাতিল করছি এবং অন্য যে কোনো আদেশ যা সরাসরি জো বাইডেনের স্বাক্ষরিত ছিল না, কারণ যারা অটোপেন পরিচালনা করেছিলেন তারা এটি অবৈধভাবে করেছিলেন।’

হোয়াইট হাউসে বহু বছর ধরে অটোপেন এবং এ ধরনের স্বাক্ষর যন্ত্রগুলো ব্যবহার হয়ে আসছে। এমনকি ১৯ শতকের শুরুতে তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট থমাস জেফারসনের সময় অটোপেনের ব্যবহার দেখা গেছে। ট্রাম্প নিজেও বিশেষ করে প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে এ যন্ত্র ব্যবহার করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের তার ডেমোক্র্যাটিক পূর্বসূরীদের সাথে, যাদের মধ্যে বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও রয়েছেন, একটি বিরুপ সম্পর্ক রয়েছে।

বিশেষ করে বাইডেনকে তার বয়স এবং ক্ষমতায় থাকাকালীন অটোপেন ব্যবহারের জন্য তিনি ট্রোল করেছেন। চলতি বছরের শুরুতে হোয়াইট হাউসের রোজ গার্ডেনের কাছে ‘প্রেসিডেনশিয়াল ওয়াক অব ফেম’ স্থাপন করার সময় তিনি বাইডেনের প্রতিকৃতি সরিয়ে সে জায়গায় অটোপেনের ছবি রাখেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি