৮ মে ২০২৬

অতিরিক্ত মাদক সেবনে গত বছর যুক্তরাষ্ট্রে মারা গেছে এক লাখ মানুষ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
অতিরিক্ত মাদক সেবনে গত বছর যুক্তরাষ্ট্রে মারা গেছে এক লাখ মানুষ
নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত মাত্রায় মাদক সেবনের ফলে যুক্তরাষ্ট্রে গত বছর (২০২২ সালে) এক লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সাম্প্রতি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিডিসি’র প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালটি ড্রাগ ওভারডোজের রেকর্ডে সবচেয়ে মারাত্মক ছিল। এতে আনুমানিক এক লাখ নয় হাজার ৬৮০ জনের মৃত্যু হয়েছে। কোভিড-১৯ মহামারী চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রে ওভারডোজ মৃত্যুর সংখ্যা বেড়েছে। মৃত্যুর সংখ্যা ২০১৯ সালে ৭১ হাজার থেকে বেড়ে ২০২০ সালে ৯০ হাজারের ওপরে এবং ২০২১ সালে প্রথমবারের মতো এক লাখ ছাড়িয়েছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি