অতিরিক্ত ডিআইজির (অপরাধ) নরসিংদী মডেল থানা পরিদর্শন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদী প্রতিবেদক : নরসিংদী মডেল থানা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) জনাব নূরে আলম মিনা, বিপিএম-বার, পিপিএম।
এ উপলক্ষে দিনের শুরুতে সোমবার ২৮ মার্চ ২০২২ নরসিংদী জেলার পুলিশ অফিস ও সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করেন। পরে নরসিংদী মডেল থানা পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) জনাব নুরেআলম মিনা, বিপিএম-বার, পিপিএম মহোদয়।
অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মহোদয় নরসিংদী মডেল থানায় পৌঁছলে পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম তাকে ফুলেল শুভেচ্ছা জানান । এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরবর্তীতে জেলা পুলিশের চৌকশ একটি দল অতিরিক্ত ডিআইজি মহোদয়কে সালামী প্রদান করেন।
ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) জনাব নুরেআলম মিনা, বিপিএম-বার, পিপিএম মহোদয় নরসিংদী মডেল থানা পরিদর্শনকালে বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
লংমার্চে তেল নষ্ট না করে সংসদে এসে কথা বলুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুতি সম্পন্ন, অধীর অপেক্ষা ঠাকুরগাঁওবাসীর
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি