৪ সেপ্টেম্বর ২০২৬

অতি ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ এএম
অতি ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি

 

বাংলাপ্রেস ডেস্ক: ঘন কালো মেঘে ঢেকে গেছে ভারতের রাজধানী দিল্লির আকাশ। এর পরপরই রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। একই সঙ্গে বজ্রপাত, ঝোড়ো হাওয়া ও অতি ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। খবর এনডিটিভির।

জন্মাষ্টমীর উৎসব উপলক্ষে বাইরে বের হওয়া দর্শনার্থীরাও হঠাৎ এই প্রবল বৃষ্টির কবলে পড়েন। বৃষ্টির তীব্রতা বাড়তে থাকায় আশ্রয়ের খোঁজে অনেককে ছোটাছুটি করতে দেখা যায়।


ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) প্রকাশিত তিন ঘণ্টার বৃষ্টিপাতের তথ্য অনুযায়ী, শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত দিল্লির পালাম এলাকায় প্রায় ৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এর আগে সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত নাজাফগড়ে ০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়।

ভারী বৃষ্টির পূর্বাভাস
দুপুর ২টা ১৫ মিনিটে প্রকাশিত স্বল্পমেয়াদি পূর্বাভাসে আইএমডি জানায়, দুপুর ২টা ১৫ মিনিট থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত দিল্লির বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এর মধ্যে দু-একটি এলাকায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।


আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

পরবর্তী তিন ঘণ্টার পূর্বাভাসে আইএমডি জানিয়েছে, দিল্লির অধিকাংশ এলাকায় মাঝারি বৃষ্টির পাশাপাশি দু-একটি স্থানে ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।

এ সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। কোনো কোনো সময় এ বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র: এনডিটিভি
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি