৪ মে ২০২৬

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ফজলে হাসান আবেদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ফজলে হাসান আবেদ

বাংলাপ্রেস,ঢাকা : ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন। ব্র্যাক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বিজ্ঞিপ্তিটিতে বলা হয়, বুধবার সন্ধ্যায় অসুস্থ বোধ করায় স্যার ফজলে হাসান আবেদকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে পরিবারের সদস্যরা তার পাশেই আছেন।

১৯৩৬ সালে ফজলে হাসান আবেদের জন্ম। স্বাধীনতার পর ১৯৭২ সালে তিনি বেসরকারি সংস্থা ব্র্যাক প্রতিষ্ঠা করেন। তখন তার বয়স মাত্র ৩৬ বছর। ২০০১ সাল পর্যন্ত তিনি সংস্থাটির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ওই সময় তার বয়স ৬৫ হয়ে যাওয়ায় তিনি নির্বাহী পরিচালকের দায়িত্ব ছেড়ে দেন। এরপর আরও ১৮ বছর ব্র্যাকের চেয়ারপারসন হিসেবে কর্মরত ছিলেন। কয়েক মাস আগে সেই পদটিও ছেড়ে দিয়ে অবসরে যান এই গুণী ব্যক্তি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি