অসুস্থ এনডিপি মহাসচিবের শয্যা পাশে ন্যাপ মহাসচিব
বাংলাপ্রেস ডেস্ক: ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি মহাসচিব ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি গুরুতর অসুস্থ মো. মঞ্জুর হোসেন ঈসাকে দেখতে পিজি হাসাপাতালে তার শয্যার পাশে কিছুসময় অতিবাহিত করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
তিনি মো. মঞ্জুর হোসেন ঈসার স্বাস্থ্য ও চিকিৎসার খবারাখবর নেন। এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রার সহকারী সম্পাদক মো.আজগর হোসেন ।

উল্লেখ্য, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান এবং এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি)হাসপাতালের ব্লক সি/৯/এ , ০৮ নং বেড এ প্রফেসর ডাঃ সায়েম আল মনসুর ফয়েজী স্যার এর তত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় আছেন । আশা করা যাচ্ছে, তার শরিরের অবস্থা স্বাভাবিক থাকলে শনিবার তার শরীরে অস্ত্রোপচার করা হবে।
তার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থী।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শার্শায় তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
রুহিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা
রেললাইন অবরোধ ও বিক্ষোভ: রূপসা এক্সপ্রেস থামিয়ে এলাকাবাসীর ৭২ ঘণ্টার আলটিমেটাম
সঙ্গীত একাডেমি