৫ মে ২০২৬

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মাথায় ডিম মারলেন তরুণী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মাথায় ডিম মারলেন তরুণী

বিদেশ ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের মাথায় ডিম নিক্ষেপ করেছেন প্রতিবাদকারী এক তরুণী। দেশটির জাতীয় নির্বাচনের আগে নিউ সাউথ ওয়েলসের আলবুরিতে নির্বাচনী প্রচারণায় গিয়ে গতকাল সোমবার তিনি এ ঘটনার শিকার হন।

বিবিসির খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণপূর্বের ওই শহরটিতে একটি নারী সংঘের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আগামী ১৮ মে অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ছুড়ে মারা ডিমটি মরিসনের মাথায় লাগে। তবে তা ভাঙেনি।

স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ২৫ বছর বয়সী এক নারীকে ঘটনাস্থল থেকে জোর করে সরিয়ে নেওয়া হচ্ছে। পরে পুলিশ জানায়, তাকে আটক করা হয়েছে।

এদিকে ঘটনার সময় ধাক্কা লেগে একজন বয়স্কা নারী পড়ে যান। এ সময় মরিসন এগিয়ে গিয়ে তাকে উঠতে সহায়তা করেন।

ডিম নিক্ষেপের এ ঘটনাকে ‘কাপুরুষোচিত’ বলে বর্ণনা করেছেন মরিসন। এক টুইটে তিনি বলেছেন, ‘আলবুরিতে আজকের ঘটনায় আমি পড়ে যাওয়া ওই বৃদ্ধা নারীকে নিয়ে উদ্বিগ্ন হয়েছি। আমি তাকে উঠতে সহায়তা করেছি ও জড়িয়ে ধরে সহানুভূতি জানিয়েছি।’

পরে সাংবাদিকদের দেওয়া এক বক্তব্যে আটক ওই নারী জানান, পাপুয়া নিউগিনির মানুস আইল্যান্ডের জন্য তিনি এই কাজ করেছেন। অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ নৌপথে সে দেশে প্রবেশের চেষ্টা করা শরণার্থীদের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নাউরু ও পাপুয়া নিউগিনির মানুস আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেয়।

এর আগে গত মার্চে নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার পর মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রাসের অ্যানিংকে ডিম প্রতিবাদের মুখোমুখি হতে হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি