৬ মে ২০২৬

অস্ত্র নিয়ে বিমানবন্দরে ঢোকায় অভিযোগে চৌগাছার আ.লীগ নেতা আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অস্ত্র নিয়ে বিমানবন্দরে ঢোকায় অভিযোগে চৌগাছার আ.লীগ নেতা আটক

বাংলাপ্রেস অনলাইন : ঘোষণা ছাড়াই অস্ত্র নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের অভিযোগে চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ হোসেনকে আটক করেছে এয়ারপোর্ট নিরাপত্তা সংস্থা এভসেক। সোমবার (১১ মার্চ) বিকেল ৫টার দিকে তাকে আটক করা হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার আব্দুল্লাহ আল ফারুক এ বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রামে বিমান ছিনতাই-চেষ্টার ঘটনায় প্রাপ্ত খেলনা পিস্তলের তদন্ত শেষ না হতেই গত ৫ মার্চ লাইসেন্স করা পিস্তল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিং মেশিন পার হন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ নিয়ে ইলিয়াস কাঞ্চন যে তথ্য দেন তাকে ‘অসত্য’ বলে মন্তব্য করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কিন্তু তারপরই বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে দেশব্যাপী সমালোচনা শুরু হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি