৫ মে ২০২৬

অস্ত্র দেখিয়ে নির্জন জঙ্গলে স্কুলছাত্রীকে ধর্ষণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অস্ত্র দেখিয়ে নির্জন জঙ্গলে স্কুলছাত্রীকে ধর্ষণ
বাংলাপ্রেস ডেস্ক: কিশোরগঞ্জের কুলিয়ারচরে কোচিং শেষে বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে শ্মশান সংলগ্ন এক জঙ্গলে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের তারিনি বিশ্বাসের পারিবারিক শ্মশান সংলগ্ন জঙ্গলে এ ধর্ষণের ঘটনাটি ঘটে। এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত সাইফুল ইসলাম (২০) গাঢাকা দিয়েছে। এ ঘটনায় ধর্ষণের শিকার স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে রোববার কুলিয়ারচর থানায় অভিযুক্ত সাইফুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেছেন। ধর্ষণে অভিযুক্ত সাইফুল ইসলাম উপজেলার ফরিদপুর ইউনিয়নের নাপিতেরচর গ্রামের মো. শহীদ মিয়ার ছেলে। স্কুলছাত্রীর পিতার অভিযোগ, তার মেয়ে ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূইয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় আনন্দ বাজারে ফরিদপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় আল আমিন নামের এক শিক্ষকের কোচিং সেন্টার থেকে কোচিং শেষে তার মেয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। পথে তারিনি বিশ্বাসের পারিবারিক শ্মশান এলাকার নির্জন স্থানে পৌঁছলে লম্পট সাইফুল পিছন থেকে এক হাতে মেয়েটির নাক-মুখ চেপে ধরে এবং অপর হাতে তার গলায় একটি ধারালো ছুরি ধরে। এভাবে অস্ত্রের মুখে মেয়েটিকে সাইফুল পাশের জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এদিকে কোচিং শেষে বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে স্কুলছাত্রী ধর্ষণের এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে কুলিয়ারচর থানার ওসি এ.কে.এম সুলতান মাহমুদ জানান, এ ঘটনায় রোববার অভিযোগ পাওয়ার পর থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি