অস্টম শ্রেনীর এক ছাত্রী নিহত, আটক ৫
মোঃ মামুনুর রশিদ (মিঠু),লালমনিরহাট থেকে: লালমনিরহাটের কুলাঘাট চর শীবেরকুঠি গ্রামে জমি জমা নিয়ে সংঘর্ষে লাকি বেগম নামের অস্টম শ্রেনীর এক ছাত্রী নিহত হয়েছে। আহত হয়ছে ১০ জন। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে লালমনিরহাট পুলিশ। আহতদের লালমনিরহাট সদর হাসপালে ভর্তি করা হয়েছে। শীবেরকুঠি গ্রামে শওকতআলীর সাথে পাশের বাড়ীর একরামুল এর জমি নিয়ে দন্দ ছিলো।
এ নিয়ে দীর্ঘ দিন বিচার শালীস হলেও কোন সমাধান না হওয়ায় আজ সোমবার সকালে উভয় পক্ষের সংর্ঘষ হলে এতে লাঠির আঘাতে চর শীবেরকুঠি উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেনীর ছাত্রী লাকি বেগম লাকি ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় আরো ১০জন। নিহত লাকি বেগম ওই এলাকার নজরুল ইসলামের কন্যা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নিহতের লাশ লালমনিরহাট সদর হাসপাতালে রয়েছে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি