৪ মে ২০২৬

অস্থির পেঁয়াজের বাজার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অস্থির পেঁয়াজের বাজার
বাংলাপ্রেস ডেস্ক: আবার অস্থির পেঁয়াজের বাজার। মাত্র ৫ থেকে ৭ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ২৫ টাকা। পাইকারিতে দাম বৃদ্ধির প্রভাবে খুচরা বাজারে পেঁয়াজের কেজি উঠেছে ৭৫ থেকে ৮০ টাকায়। অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য ভারতের বাজারের চড়া দাম এবং সরবরাহের ঘাটতিকে দুষছেন ব্যবসায়ীরা। পেঁয়াজের বাজার যেন লাগামহীন পাগলা ঘোড়া। এক সপ্তাহ আগেও যে পেঁয়াজের কেজি ছিলো ৪০ থেকে ৪৫ টাকা, সেই দাম এখন বেড়ে প্রায় দ্বিগুণ। যৌক্তিক কারণ ছাড়াই পেঁয়াজের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। অনেকটা হুট করেই ২০ থেকে ৩০ টাকা বেড়ে খুচরা বাজারে দর উঠেছে ৭৫ থেকে ৮০ টাকা। বিপি/ আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি