অর্থের অভাবে অনন্যার ঢাকা মেডিকেলে পড়া বন্ধ হয়ে যাচ্ছে
ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিনমজুর আমজাদ হোসেনের কন্যা, অনন্যা খাতুন ঢাকা মেডিকেল কলেজে চান্স পেলেও পড়াবার সামর্থ্য নেই তার দরিদ্র পিতা মাতার। এমতাবস্থায় অনন্যার ঢাকা মেডিকেল কলেজে পড়া কি বন্ধ হয়ে যাবে?
অসহায় দরিদ্র পিতার পক্ষে তার পড়ালেখার খরচ চালানো সম্ভব নয়। মেধাবী অনন্যা খাতুন জেএসসিতে বৃত্তি, এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছিল। সে গাড়াগঞ্জ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক ও গাড়াগঞ্জ মিয়া জিন্না আলম ডিগ্রী কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছে।
এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে সে। তবে তার অসহায় দরিদ্র পিতার পক্ষে ঢাকা মেডিকেল কলেজে পড়ানো সম্ভব নয়। গাড়াগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল জানান, মেয়েটির পড়ালেখা চালিয়ে যাবার জন্য এখন বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন তা না হলে তার পড়ালেখা বন্ধ হয়ে যাবে, মুখ থুবরে পড়বে ডাক্তার হবার আশা।
সোনালী ব্যাংকে তার একাউন্ট নাম্বার 24 216010 0 0 1 0 0, ও ডাচ-বাংলা ব্যাংকের তার একাউন্ট নাম্বার 01938 -9747 -376
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি