৬ মে ২০২৬

অপহরনের ৩ মাস পর স্কুল ছাত্রী উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অপহরনের ৩ মাস পর স্কুল ছাত্রী উদ্ধার

রাব্বী আহমেদ,মেহেরপুর থেকে: অপহরনের মামলা দায়ের করার প্রায় ৩ মাস পর মামলার প্রধান আসামীকে আটক করেছে মেহেরপুরের ডিবি পুলিশ। একই সাথে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে।

রবিবার ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার ঝাঁ ঝাঁ গ্রাম থেকে তাদের উদ্ধার ও আটক করা হয়। জানাগেছে ২০১৮ সালের ৬ নভেম্বর মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আহসান হাবিব একই গ্রামের শুকুর আলীর মেয়ে দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিধ্যালয়ের ৭ ম শ্রেনীর ছাত্রী জলি খাতুনকে অপহরন করে।

এঘটনায় জলির মা শেফালী খাতুন বাদী হয়ে মুজিবনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধিত) (৩) এর ৭/৩০ ধারায় আহসান হাবিব সহ ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। তা পরে মামলার দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশের হাতে। এদিকে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার দুপুরে ডিবি এসআই মেজবাহুর দারাইনের নেতৃত্বে সদর উপজেলার ঝাঁ ঝাঁ গ্রামের কাসেম আলীর বাড়ি থেকে মামলার প্রধান আসামী আহসান হাবিবকে আটক করে এবং স্কুল ছাত্রী জলিকে উদ্ধার করে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি