৫ মে ২০২৬

ওয়াশিংটনের প্রতি শ্রদ্ধাশীল হতে মামদানিকে সতর্ক করলেন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৩৬ পিএম
ওয়াশিংটনের প্রতি শ্রদ্ধাশীল হতে মামদানিকে সতর্ক করলেন ট্রাম্প

ইমা এলিস: নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র, আত্মপরিচয়ে ‘গণতান্ত্রিক সমাজতন্ত্রী’ জোহরান মামদানি (ডি)-এর প্রতি শুভকামনা জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটনের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে বলে সতর্ক করে দিয়েছেন।
ফক্স নিউজের 'স্পেশাল রিপোর্ট' অনুষ্ঠানে ব্রেট বায়ারের সঙ্গে সাক্ষাৎকারে  নিউ ইয়র্কে-জন্ম নেওয়া প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি চাই নতুন মেয়র সফল হোক, কারণ আমি নিউ ইয়র্ককে ভালোবাসি।
ট্রাম্প উল্লেখ করেন, বিজয় ভাষণে মামদানি তাঁকে উদ্দেশ করে বলেছিলেন, 'আমাদের কারও কাছে পৌঁছাতে চাইলে, তোমাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে।'
এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ওটা বলা খুব বিপজ্জনক কথা। তাঁকে ওয়াশিংটনের প্রতি অন্তত কিছুটা শ্রদ্ধাশীল হতে হবে। তা না হলে তাঁর সফল হওয়া অসম্ভব।
যখন ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, তিনি কি মামদানির সঙ্গে যোগাযোগ করবেন, তখন প্রেসিডেন্ট বলেন, 'ওরই আমাদের সঙ্গে যোগাযোগ করা উচিত।'
ট্রাম্প বলেন, দেখা যাক কী হয়। তবে আমার মনে হয়, ওর পক্ষ থেকেই যোগাযোগ করা বেশি উপযুক্ত হবে।
মামদানি মঙ্গলবারের মেয়র নির্বাচনে অল্পের ব্যবধানে জয়ী হন, ৫০ শতাংশের সামান্য বেশি ভোট পেয়ে তিনি পরাজিত করেন সাবেক নিউ ইয়র্ক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে।
গত কয়েক মাস ধরে ট্রাম্প মামদানির বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছিলেন, তাঁকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে সতর্ক করেছিলেন যে, মামদানি জিতলে তিনি নিউ ইয়র্ক সিটির ফেডারেল অর্থায়ন বন্ধ করে দেবেন। হোয়াইট হাউস গত অক্টোবরেই শহরের পরিবহন প্রকল্পের বিলিয়ন ডলার বরাদ্দ স্থগিত করার ঘোষণা দেয়। নির্বাচনের দুই দিন আগে, সোমবার, ট্রাম্প ভোটারদের কুয়োমোকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি