৭ মে ২০২৬

ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর হামলায় দু’জন আহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর হামলায় দু’জন আহত
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারী হামলায় দু’জন আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (এপ্রিল ২২)দুপুরে ওয়াশিংটনের কানেকটিকাট এভিনিউ-ভ্যান নেসের অভিজাত এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ওয়াশিংটনের ওই এলাকায় মূলত অভিজাত ও উচ্চবিত্ত পরিবারগুলো বসবাস করে। ঘটনাস্থলের কাছে একটি স্কুল এবং বিশ্ববিদ্যালয় থাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এ ঘটনার পরই বন্দুকধারীকে গ্রেফতার করতে ওই এলাকাসহ আশপাশের এলাকাগুলো লকডাউন করে তল্লাশি শুরু করে পুলিশ। সতর্কতা অবলম্বন করতে এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ওয়াশিংটনের সহকারী পুলিশ প্রধান স্টুয়ার্ট এমেরম্যান জানান, বন্দুকধারীর গুলিতে আহতদের মধ্যে প্রাপ্তবয়স্ক দু’জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। আহত কিশোরীর সামান্য জখম হয়েছিল, তার অবস্থাও স্থিতিশীল রয়েছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি