৬ মে ২০২৬

ওসমান হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: নির্বাচন কমিশনার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ এএম
ওসমান হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: নির্বাচন কমিশনার
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বড় কোনও প্রভাব ফেলবে না। নির্দিষ্ট সময়েই নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। শনিবার (১৩ ডিসেম্বর) একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আব্দুর রহমানেল মাছউদের মতে, বিচ্ছিন্ন কিছু ঘটনায় যদি নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা তৈরি হয়, তাহলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো কঠিন। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে হবে। প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাজধানীর বিজয়নগরে দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তার অবস্থা এখনও সংকটাপন্ন। জানা গেছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। যদিও এখনও তা আনুষ্ঠানিকভাবে চিকিৎসকরা গণমাধ্যমকে জানাননি। হাদির চিকিৎসায় যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সকালে সেই বোর্ডের মাধ্যমে তাকে নিরীক্ষণ করা হয়। সেখানে তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয় বলে জানানো হয়। বিষয়টি হাদির ভাইকেও জানান চিকিৎসকরা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি