৬ মে ২০২৬

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ এএম
ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু

 


বাংলাপ্রেস ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থান–কেন্দ্রিক প্ল্যাটফর্ম ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের তিনি বলেন, “ওসমান বিন হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন। তার অবস্থা খুবই সংকটাপন্ন।”

ডিএমপি কমিশনার জানান, গুলিবর্ষণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ, গোয়েন্দা সংস্থা ও র‌্যাব একযোগে অভিযান চালাচ্ছে। “সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে,” বলেন তিনি।

শুক্রবার দুপুরে মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী কালভার্ট রোড এলাকায় রিকশায় থাকা শরিফ ওসমান বিন হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা আরেকজনও রিকশায় ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে বিকেল ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ জানিয়েছেন, ঘটনার বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে এবং একাধিক টিম মাঠে রয়েছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ বলেন, “তার মাথায় গুলি লেগেছে। অবস্থা অত্যন্ত গুরুতর। তিনি গভীর কোমায় আছেন।”

গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ঢামেকে ছুটে যান জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। হাসপাতাল গেট এলাকায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করছেন জুলাই আন্দোলনের সংগঠকরা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি