৫ মে ২০২৬

ওসির বাসায় চুরি!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ওসির বাসায় চুরি!

বাংলাপ্রেস অনলাইন : সিরাজগঞ্জের তাড়াশে পুলিশের এক ওসির বাড়িতেই চুরি হয়েছে। ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবুল কালাম আজাদের গ্রামের বাড়িতে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদের স্ত্রী বাসায় তালা দিয়ে মেয়ের বাসায় বেড়াতে যান। এ সুযোগে রাতের আঁধারে কে বা কারা তালা ভেঙে চুরি করে পালিয়ে যায়। পরে নিচতালায় বসবাসরত ভাড়াটিয়ারা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাসার মালিক পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদ দাবি করেছেন, তার বাসা থেকে ৩ ভরি স্বর্ণ, ২৫ ভরি রুপার গহনা ও নগদ কিছু টাকা চুরি হয়েছে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি