৬ মে ২০২৬

ওসি প্রদীপসহ ৩ আসামি ৭ দিনের রিমান্ডে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ওসি প্রদীপসহ ৩ আসামি ৭ দিনের রিমান্ডে
বাংলাপ্রেস ডেস্ক: সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানা থেকে প্রত্যাহার হওয়া ওসি প্রদীপ কুমার দাশসহ ৩ আসামির ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বাকি চার আসামিকে দুদিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়েছে। কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওসি প্রদীপসহ সাত আসামির জামিন নামঞ্জুরের পর তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে একই আদালতে আবেদন করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট মো. মোস্তফা।শুনানি শেষে আদালতের বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ রায় দেন। রিমান্ডপ্রাপ্ত অপর দুই আসামি হচ্ছেন বাহারছড়া শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে প্রত্যাহারকৃত পরিদর্শক লিয়াকত আলী, এসআই নন্দলাল রক্ষিত। মামলার বাকি চার আসামি কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন, এএসআই লিটন মিয়াকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন বিচারক। প্রসঙ্গত: গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে বাদানুবাদের সময় পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান। এ ঘটনায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন ও নিরাপত্তা বিভাগ। এঘটনায় তদন্তের স্বার্থে টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলীসহ ১৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একই ঘটনায় ৫ আগস্ট দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন মেজর সিনহার বড়বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। আদালতের নির্দেশে টেকনাফ থানায় মামলাটি রুজু হয়। দণ্ডবিধি ৩০২, ২০১ ও ৩৪ জামিন অযোগ্য ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়। বুধবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ থানায় মামলাটি রুজু করা হয়। একইদিনে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ মামলার প্রধান আসামি হওয়ায় তাকে প্রত্যাহার করা হয়। এপর আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ওসি প্রদীপ চিকিৎসা নিতে এলে সেখানে তাকে মামলায় আত্মসমর্পণের পরামর্শ দেওয়া হয়। তিনি রাজি হওয়ায় তাকে পাহারা দিয়ে কক্সবাজারের আদালতে হাজির করা হয়। এর আগে এ ঘটনা নিয়ে পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে নানা ধরনের উত্তেজনা ও গুজব রটনা এবং বিভিন্ন মহলের উসকানির প্রেক্ষাপটে গতকাল বুধবার (৫ আগস্ট) সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ একত্রে টেকনাফের ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনাকে বিচ্ছিন্ন একটি ঘটনা হিসেবে উভয়ে উল্লেখ করেন। এ ঘটনা সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ বাহিনীর বিরাজমান সম্পর্কে কোনও প্রভাব ফেলবে না বলেও তারা আশ্বস্ত করেন। একইসঙ্গে বিষয়টি আদালতে মীমাংসা হবে উভয়ে এই অভিমত দিয়ে এই ইস্যুতে কোনও মহলকে ঘোলা পানিতে মাছ শিকার না করারও আহ্বান জানান তারা। প্রসঙ্গত: সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় ভুক্তভোগীর পরিবারকে এ ঘটনার সুষ্ঠুবিচার হবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি