৭ মে ২০২৬

ওষুধ ছাড়া সন্ধ্যা ৭টার পর সব দোকান বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ওষুধ ছাড়া সন্ধ্যা ৭টার পর সব দোকান বন্ধ

বাংলাপ্রেস ডেস্ক : করোনা পরিস্থিতিতে মুদি দোকান ও কাঁচা বাজার সীমিত সময়ের জন্য খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ সোমবার দুপুরে ডিএমপির উপকমিশনার (মিডিয়া ও জনসংযোগ) মাসুদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, কাচাঁ বাজার ও সুপার শপ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ও মুদি দোকান সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। চালু থাকবে শুধুমাত্র ওষুধের দোকান। পরবর্তী নির্দেষ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে জানানো হয়।

জানা গেছে, পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা ইতিমধ্যে এই নির্দেশনা সম্পর্কে সুপারশপগুলোকে জানিয়ে দিয়েছেন। সরকার ঘোষিত সামাজিক দূরত্ব নিশ্চিতে পুলিশ কাজ করছে। এরই অংশ হিসেবে বন্ধ করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি