৭ মে ২০২৬

ওকলাহোমা হাসপাতালে গুলিতে বন্দুকধারীসহ ৫ জন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ওকলাহোমা হাসপাতালে গুলিতে বন্দুকধারীসহ ৫ জন নিহত
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের টিউলসা শহরের একটি হাসপাতালে গুলিতে বন্দুকধারীসহ পাঁচ জন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীও গুলিতে নিহত হয়েছে। বুধবার (১ জুন) টিউলসার সেন্ট ফ্রান্সিস হাসপাতালে একটি রাইফেল নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। স্থানীয় সময় বিকাল ৪টা ৫২ মিনিটে পুলিশ এ সংক্রান্ত একটি কল পেয়েছে এবং তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ জানিয়েছে, মাত্র সপ্তাহখানেক আগে টেক্সাসের একটি স্কুলে গুলির ঘটনার শোকই কাটিয়ে উঠতে পারেনি আমেরিকানরা। এরই মধ্যে এমন আরেকটি ঘটনা প্রত্যক্ষ করলেন তারা। পুলিশ বলেছে, সন্দেহভাজন ওই বন্দুকধারীও এ ঘটনায় নিহত হয়েছে। তবে সে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে নিহত হয়েছে, নাকি নিজেই নিজেকে গুলি করেছে তা এখনও স্পষ্ট না। টিউলসা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে, ঘটনাস্থলে পুলিশ এখনও তল্লাশি চালাচ্ছে। এ বিষয়ে আরও তথ্যের জন্য অনুসন্ধান চালানো হচ্ছে। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি